বাংলাদেশ

পবিপ্রবিতে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

<![CDATA[

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষিগুচ্ছভুক্ত স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পরীক্ষা শুরু হয়। টানা ১ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় ওই পরীক্ষা সম্পন্ন হয়।

জানা গেছে, পবিপ্রবির ৭টি কেন্দ্রে ৪২৩টি সিটের বিপরীতে চার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতি আসনের বিপরীতে ৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের দ্বিতীয় ফল প্রকাশ

ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এবং কর্মচারীদের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। পবিপ্রবি কেন্দ্রের পরীক্ষায় প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!