খেলা

পরকীয়া ধরে ফেলায় স্ত্রীকে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল

<![CDATA[

পরকীয়া ধরে ফেলায় স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় এক চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে। জানা যায়, গত ১৯ অক্টোবর মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেই ভারতীয় প্রযোজকের নাম কমল কিশোর মিশ্রা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলচ্চিত্র প্রযোজক কমল কিশোরের বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানায় ২৭৯ ও ৩৩৮ ধারায় মামলা করেছেন তার স্ত্রী। গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে।

আরও পড়ুন: ‘পুষ্পা ২’-তে ভিলেন যিশু!

এদিকে গাড়িচাপায় হত্যাচেষ্টার সিসিটিভি ফুটেজ অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পার্কিং লটে দাঁড় করানো একটি গাড়িতে বসে এক নারীর সঙ্গে গল্প করছেন কমল কিশোর। সেই সময় স্বামীকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছান তার স্ত্রী। 

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আবির চ্যাটার্জি

অভিযুক্ত কমল কিশোর এবং গাড়ির ভেতরে বসে থাকা ওই নারীকে নেমে আসার জন্য গাড়ির দরজা ধরে টানাটানি করেন এবং বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এরপরই স্ত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন কমল কিশোর। তার স্ত্রী মাটিতে পড়ে যাওয়ার পর গাড়ি চালিয়ে তাকে পিষে ফেলার চেষ্টা করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, পড়ে গিয়ে অভিযুক্তের স্ত্রী হাত-পা-মাথায় আঘাত পেয়েছেন। উল্লেখ্য, কমল কিশোর ‘দেহাতি ডিস্কো’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!