পরশুরামে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধ নিহত
পরশুরাম | তারিখঃ October 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 33 বার
পরশুরাম প্রতিনিধি->>
পরশুরামে বাড়ির পুকুরে বরশি দিয়ে মাছ ধরার সময় পুকুরের পানিতে ডুবে মাখন চন্দ্র সূত্রধর (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার চিথলিয়া ইউনিয়নে এঘটনা ঘটেছে।
নিহত মাখন চন্দ্র ধর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে সরীন্দ্র চন্দ্র সূত্রধর এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, সন্ধ্যায় মাখন চন্দ্র সূত্রধর বরশি দিয়ে বাড়ির পুকুরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা জানান, রাতে তার পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে শেষকৃত্য সম্পাদনের প্রস্তুতি নিচ্ছেন।




