বিনোদন

পরিবেশ-বান্ধব ৫০ পণ্য তৈরি হয় এই কারখানায়

<![CDATA[

রাজবাড়ী সদরের উড়াকান্দা এলাকায় গড়ে উঠেছে সততা হ্যান্ডি ক্রাফটস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এখানে পাট ও হোগলা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ৫০ রকমের পণ্য। ব্যাপক চাহিদা থাকায় বিদেশেও রপ্তানি হচ্ছে এসব পণ্য। তৈরি হয়েছে অন্তত তিন শতাধিক লোকের কর্মসংস্থান।

পাট এবং হোগলা দিয়ে তৈরি হচ্ছে ভ্যানিটি ব্যাগ, ম্যাট, পাপস,  টুপি, ফুলের টব, ব্যাগ ও ঝুড়িসহ ৫০ রকমের পণ্য। রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় সততা হ্যান্ডি ক্রাফটস লিমিটেডে তৈরি হচ্ছে পরিবেশ-বান্ধব এসব পণ্য। বায়ারদের মাধ্যমে এসব পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা, চীন, অস্ট্রেলিয়া, সৌদি আরবসহ ৬টি দেশে। পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করছেন নারীরাও। ২০২০ সালে প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পর থেকে এখানে নিয়মিত কাজ করছেন তিন শতাধিক শ্রমিক।

শ্রমিকদের মধ্যে নুরজাহান বেগম, আনোয়ারা বেগম, আব্দুস সাত্তার ও শফিক মোল্লা বলেন, ঢাকায় কাজ করে জীবন-জীবিকা চালানো কষ্টকর। এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় আমরা খুশি। এখানে কাজ করে সংসার চালনোর পরেও প্রতি মাসে কিছু টাকা জমা করতে পারছি।

আরও পড়ুন: ছাতক সিমেন্ট কারখানা: প্রতিদিন ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা

সততা হ্যান্ডি ক্রাফটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম বলেন, আমরা পাট ও হোগলা দিয়ে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করি। তবে আমরা সরাসরি পণ্য বিদেশে পাঠাতে পারি না। কাগজপত্র তৈরিতে প্রশাসন একটু সাহায্য করলে আমরা নিজেরাই বিদেশে পণ্য পাঠাতে পারবো। তখন আমাদের প্রতিষ্ঠানের নতুন লোকবলের চাহিদা তৈরি হবে। এতে এ অঞ্চলের নারীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। নিজ গ্রামে বসে অর্থ আয়ের সুযোগ পেলে নারীদের সামাজিক অবস্থানে পরিবর্তন আসবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এসব প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা আামাদের কাছে জানালে সার্বিকভাবে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!