বাংলাদেশ

পাওনা টাকা চাওয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

<![CDATA[

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে এক যুবক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা আছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত জিসান চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়ার কামাল হোসেনের ছেলে।

আহত জিসান জানান, তার বন্ধু রাসেল বেশ কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার টাকা দেয় চুয়াডাঙ্গা জাফরপুর গ্রামের আরিফকে। আরিফ বাকি টাকা না দিয়ে ঘোরাতে থাকে রাসেলকে। পরে বুধবার রাতে জিসান চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় আসে বিষয়টি মিমাংসার জন্য। এ সময় জিসান আরিফকে টাকা ফেরত দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বখাটের ছুরিকাঘাতে দুই যুবক আহত

পরে স্থানীয়রা জিসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে জিসান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, গাড়াবাড়িয়া ছাগলাপাড়ায় এক যুবকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত যুবক হাসপাতালে ভর্তি আছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!