খেলা

পাকিস্তানকে গোল বন্যায় ভাসাতে চান সাবিনারা

<![CDATA[

মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ার পরও পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ফুটবল দল। আশা ছিল আরও বড় ব্যবধানে জয়ের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সে পথে হাঁটতে চায় না তারা। তাই দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে নেপালে কঠোর অনুশীলন করেছে ছোটন শিষ্যরা। প্রত্যাশা, পরের ম্যাচে আরও বড় ব্যবধানে জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করা।

আসরে নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে সাফ মিশন শুরু করে বাংলাদেশ নারী ফুটবল দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতে সময় থাকার পরও যেন বিশ্রামের এতটুকু ফুরসত নেই ছোটন শিষ্যদের। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল সকাল নেমে পড়েন অনুশীলনে।

এদিন প্রথমে স্ট্রেচিং পর্ব সেরে নেন মারিয়া-সাবিনারা। অনেকটা সময় চলে এই স্ট্রেচিং সেশন। এরপর শুরু হয় মাঠের অনুশীলন। সেখানে বেশ কিছু সময় রানিং সেশন করেন আখিঁ খাতুনরা।

আরও পড়ুন: সাবিনাদের শুভকামনা জানালেন ব্রেট লি

যেহেতু গ্রুপে ভারত শক্ত প্রতিপক্ষ। তাই আসর শুরুর আগে অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যায় ছোটনের দল। প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে তাতে সন্তুষ্ট হতে পারেননি মারিয়া মান্ডারা। আর সেজন্যই তাদের এমন কঠোর অধ্যবসায়।

মিডফিল্ডার মারিয়া মান্ডা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা অনেকগুলো সুযোগ বের করেছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। দ্বিতীয় ম্যাচে সে সব ভুল শুধরে আরও বেশি গোল করতে চাই।’

প্রথম ম্যাচে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের। তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তারা। দলে নেই কোনো ইনজুরি সমস্যাও। তাই পাকিস্তানের বিপক্ষে আরও ভালো খেলে সেমিফাইনালে উঠতে মরিয়া নারী ফুটবলাররা। সে জন্য আলাদা কৌশলও সাজাচ্ছেন মাসুরারা।

আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে সাফে শুভসূচনা সাবিনা-মারিয়াদের

ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, ‘আমাদের টার্গেট পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া। মাঠে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে কিছু বলা যাবে না। প্রথম ১০-১৫ মিনিট দেখে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

রানিং সেশনের পর এদিন নিজেদের মধ্যে ফুটবল খেলেন নারী ফুটবলাররা। এছাড়াও, আলাদা করে এদিন গোলরক্ষকদের ঝালিয়ে নেন কোচ গোলাম রব্বানী ছোটন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!