খেলা

পাকিস্তানকে চ্যালেঞ্জ হিসেবে নিতে প্রস্তুত বাংলাদেশ

<![CDATA[

সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম টাইগার্স। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ সময় রোববার (৬ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।

নানা সমীকরণ মাথায় নিয়ে রোল্টন ওভালে অনুশীলন সেরেছে টাইগাররা। তবে ঐচ্ছিক অনুশীলনে ছিলেন মাত্র ৪ ক্রিকেটার। সেমিফাইনালের হিসেব না করে, শেষ ম্যাচ জয়ের প্রত্যয় বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের। অভিন্ন লক্ষ্য পাকিস্তানি ব্যাটার শান মাসুদের।

বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সেমিফাইনালের স্বপ্ন কি দেখবে, নাকি দেখবে না! স্বপ্ন দেখতেও কত দ্বিধা! পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটার চেয়েও দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে জল্পনা কল্পনা বেশি। এ ম্যাচে আফ্রিকানরা পয়েন্ট হারালে তবেই কপাল খুলবে টাইগারদের।

আরও পড়ুন: ইংল্যান্ড জিতলেই কপাল পুড়বে অজিদের

এসব নিয়ে দুশ্চিন্তা মনে ঠাঁই দিতে চায় না সাকিবের দল। ম্যাচের আগের দিন কিছুটা নির্ভার থাকতে চেয়েছে তারা। বেশিরভাগ ক্রিকেটারই নামেননি অনুশীলনে। ঐচ্ছিক অনুশীলন সেশনে ছিলেন ৪ ক্রিকেটার- সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।

গুঞ্জন আছে, ভারতের বিপক্ষে ম্যাচের দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও দলীয় সূত্রে জানা গেছে, ইনফর্ম ব্যাটারকে একাদশে চাইছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে সেমির সমীকরণের কঠিন মারপ্যাঁচে পাকিস্তানও। এদিন অনুশীলন করেনি তারা। ভাগ্যের দিকে তাকিয়ে বাবর আজমের দল।

আরও পড়ুন: বাইজুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী’ মেসি

মুখোমুখি দেখায় স্পষ্ট আধিপত্য পাকিস্তানের। এর আগে খেলা ১৭ টি-টোয়েন্টিতে ১৫টিতে জিতেছে তারা। মাত্র দুটিতে জয় বাংলাদেশের। এবার অ্যাডিলেডে কি এশিয়ান জায়ান্টদের হারাতে পারবে লাল-সবুজ বাহিনী?

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!