বাংলাদেশ

পাকিস্তানের জয় উদযাপনে বাবার গুলিতে প্রাণ গেল ছেলের

<![CDATA[

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। শেষ ওভারে নাসিম শাহর দুই বলে দুই ছক্কায় ১ উইকেট হাতে রেখেই জয় পায় বাবর আজমরা। এদিকে, পাকিস্তানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত ও আফগানিস্তান।

এশিয়া কাপের তৃতীয় শিরোপার দ্বারপ্রান্তে পাকিস্তান। দলের এমন অবিশ্বাস্য জয় উদযাপন করতে গিয়ে দেশটির পেশোয়ারের মাতনি আদিজায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

খালিজ টাইমস জানিয়েছে, আফগানদের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর এক বাবা ফাঁকা গুলি ছুড়তে গিয়ে দুর্ঘটনাবশত ছেলে ও ছেলের বন্ধুর গায়ে গুলি চালিয়ে দেন। পরে তাদের মৃত্যু হয়। একইভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় দালজাক ও কোটলা মুহসিন খান এলাকায় তিন নারীসহ আহত হন আরও অনেকে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গায়ে গুলি লেগে সুদাইস নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।  

আরও পড়ুন: দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে নাসিমের বিশ্বরেকর্ড

পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা ৪১ জনকে আটক করেছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!