বিনোদন

পাগলাবাবা ও জামাই-শ্বশুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

<![CDATA[

রংপুরের ঘাঘট নদীতে দুই দিনব‍্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঘাঘট নদীতে নৌকাবাইচের উদ্যোগ নেয় নগরীর ৩৩নং ওয়ার্ডের হোসেন নগর যুব সমাজ নামের একটি সামাজিক সংগঠন।

দুপুরে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

এ সময় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ।

আরও পড়ুন: তিস্তায় নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

বাঙালির শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক এই নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় জানান এই ওয়ার্ড কাউন্সিলর।

তুফান, পাগলাবাবা, জামাই-শ্বশুর, শ্রেষ্ঠ তরী, সোনার বাংলা, স্বপ্নের বাংলা, মামা-ভাগ্নে পঙ্খিরাজ, বাংলার বাহাদুর নামে মোট ৮টি দল এই নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও পড়ুন: ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!