বিনোদন

পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট উন্নয়ন হয়নি ৬ বছরেও

<![CDATA[

প্রকল্প পাসের ৬ বছরেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ঘাট আধুনিকায়নের কাজ শুরু করতে পারেনি বিআইডব্লিউটিএ। ফলে প্রতিবছর ভাঙছে ঘাট, ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। বন্দর কর্মকর্তার দাবি জমি অধিগ্রহণের জটিলতায় বারবার পেছাচ্ছে প্রকল্পটি। তবে প্রকল্প পরিচালক বলছেন, মাস দুয়েকের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহবান করা হবে।

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট এলাকায় প্রতিবছর নদী ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে বন্ধ থাকছে একাধিক ঘাট। রয়েছে ফেরি নোঙর, ফেরিতে যানবাহন ওঠানামাসহ গুরুত্বপূর্ণ সমস্যা। ফলে নষ্ট হচ্ছে পন্টুন ও যানবাহনের যন্ত্রাংশ। এতে বিপাকে যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা।

নদী ভাঙনরোধ ও ঘাট উন্নয়নের জন্য ২০১৪ সালে ঘাট আধুনিকায়ন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। দৌলতদিয়ার ৭টি ঘাট ও পাটুরিয়ার ৪টি ঘাট আধুনিকায়ন বিল ২০১৬ সালে একনেকে অনুমোদন হয়।

আরও পড়ুন: দৃশ্যমান হচ্ছে ঢাকা-টাঙ্গাইল চার লেন মহাসড়কের দ্বিতীয় ফেইজের কাজ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ খালেদ নেওয়াজ জানান, ফেরি নোঙ্গর, লোড-আনলোড সমস্যার সমাধানসহ ভাঙনরোধে প্রকল্পের বাস্তবায়ন অতি জরুরি। বিআইডব্লিউটিএ যে প্রকল্প হাতে নিয়েছে তা খুবই সময় উপযোগী। এতে সব ঘাট পুনরায় চালু হবে।

আরিচা অঞ্চলের বন্দর কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্প শুরু করতে বারবার দেরি হচ্ছে।

প্রকল্প পরিচালক মো. তারিকুল হাসান জানান, মাস দুয়েকের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহবান করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়ার ১১টি নৌঘাটের হাইওয়াটার, মিডওয়াটার ও লোওয়াটার ভিত্তিতে প্রতি ঘাটে ৩টি করে মোট ৩৩টি ওয়াটার লেবেল পাচিং, টার্মিনালসহ দৌলতদিয়ার চার কি.মি ও পাটুরিয়ার আড়াই কি.মি এলাকার নদী শাসন ও জমি অধিগ্রহণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫১ কোটি টাকা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!