বিনোদন

পাত্তাই পাচ্ছে না ভারত, ফাইনালের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের দেয়া ১৬৮ রান তাড়া করতে নেমে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। ১২ ওভার শেষে বিনা উইকেটে ১২৩ রান করেছে তারা। আর ৪৬ রান করলেই ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে জস বাটলার বাহিনী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে রান তাড়া করতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। প্রথম ওভারে ১৩, দ্বিতীয় ওভারে ৮ ও তৃতীয় ওভারে ১২ রান তুলে জস বাটলার ও আলেক্স হেলস জুটি। এরপর অক্ষর প্যাটেলকে আক্রমণে আনলেও উইকেটের দেখা পায়নি ভারত। ধুঁকতে থাকলেও তার ওভারেও ৮ রান নেন ইংল্যান্ডের দুই ডান হাতি ব্যাটার। পাওয়ার-প্লে শেষে বিনা উইকেটে ৬৩ রান করে ইংল্যান্ড। এই পর্যায়ে এসে এক উইকেটে ভারতের সংগ্রহ ছিল ৩৮।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ বলে বাটলার ৪২ ও ৪০ বলে হেলস ৭৭ রান করেছেন।

আরও পড়ুন: ওপেনিং জুটিতে বাবর-রিজওয়ানের বিশ্বরেকর্ড

এর আগে অল্প পুঁজির শঙ্কায় থাকলেও শেষ দিকের ঝড়ে লড়াকু সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা। অ্যাডিলেইড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল ভারত। ৯ রানে তারা হারায় লোকেশ রাহুলের উইকেট। ৫ বলে ৫ রান করে ফিরে যান ভারত ওপেনার। পাওয়ার-প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৮ রান। ৫৬ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার রোহিত শর্মাও। একশর কম স্ট্রাইকরেটে তিনি করেন ২৭ রান।

বর্তমান সময়ে টি-টোয়েন্টির সেরা ব্যাটার মনে করা হয় সূর্যকুমার যাদবকে। ইংলিশদের তোপে এদিন তিনিও সুবিধা করতে পারেননি। ১০ বলে ১৪ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দেন ফিলিপ সল্টকে। ১১.২ ওভারে তখন ভারতের দলীয় রান ছিল ৭৫। এরপর বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া মিলে প্রতিরোধ গড়ে তুলেন।

আরও পড়ুন: যেভাবে ফর্মে ফিরলেন, জানালেন রিজওয়ান

১৮তম ওভারে ক্রিস জর্ডানের পরপর দুই বলে ২ ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। একই ওভারে বিরাট কোহলি পূর্ণ করেন আসরের চতুর্থ হাফসেঞ্চুরি। পরের বলেই গালিতে ক্যাচ তুলে দেন তিনি। ৪০ বলে তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। পান্ডিয়া ইনিংসের মোড়ই ঘুরিয়ে দেন। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। রিশভ পন্ত করেন ৬ রান। আউট হওয়ার আগে ৩৩ বলে পান্ডিয়ার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়ের মার। ইংল্যান্ডের হয়ে বাকিদের মধ্যে ক্রিস ওকস ও আদিল রশিদ একটি করে উইকেট পান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!