পারিবারিক কলহে স্বামীর গলায় কাঁচ ঢুকিয়ে দিলেন স্ত্রী
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী হাবিজুল ইসলামের (২৫) গলায় কাচের ভাঙা গ্লাস ঢুকিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নূর ইসলামের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিজুল ইসলাম পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জে হলেও কর্মসূত্রে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত কলহ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় দুপুরে দুইজনের মধ্যে পারিবারিক কলহের জেরে বিতর্ক হচ্ছিল। উত্তেজনার একপর্যায়ে ঘরে পড়ে থাকা কাচের গ্লাস ভাঙা দিয়ে মুক্তা তার স্বামী হাবিজুলের গলায় ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় হাবিজুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, হাবিজুল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
]]>




