খেলা

পা কেটে ফেলতে হতে পারে গায়ক আকবরের!

<![CDATA[

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ।

কয়েক দফা অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। ফের অসুস্থ হলে আবারও ভর্তি হন হাসপাতালে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন।

আরও পড়ুন: মেয়ের জন্য দোয়া চাইলেন আসিফ আকবর

বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার তার ডান পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। পায়ে পচন ধরায় তার পা কেটে ফেলতে হতে পারে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসকের বরাত দিয়ে এসব কথা বলেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

আকবরের স্ত্রী জানান, চলতি বছরের মে মাসে তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন ভালোই ছিলেন। এরমধ্যে স্টেজ শোও করেন গায়ক আকবর। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: অনুমতি মিললে অক্টোবরে ঢাকায় আসবেন কবীর সুমন

কানিজ ফাতেমা বলেন, পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। চিকিৎসক বলেছেন, তার পা কেটে ফেলতে হবে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা না কাটা পর্যন্ত তার জীবাণু ছড়িয়ে পড়বে।

প্রসঙ্গত, ‘ইত্যাদি’র মঞ্চে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান আকবর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!