পিঁপড়ার এমন ভয়ংকর চেহারা!
<![CDATA[
পিঁপড়া পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণীদের অন্যতম। এই অতি ক্ষুদ্র প্রাণীরই ভয়ংকর চেহারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
খুব কাছ থেকে জুম করে পিঁপড়ার চেহারার ওই ছবিটা তুলেছেন লিথুয়ানিয়ার ফটোগ্রাফার ইউজেনিজুস কাভালিয়াউসকাস। যেটি দেখে ভয়ঙ্কর কোনো সিনেমার ভূত-প্রেত বা ডাইনি মনে হবে।
লাল চোখের সঙ্গে সোনালি দাঁতের পিঁপড়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে মজা করে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভাবুন তো, আকারে বড় হলে কী ভয়ংকর দেখতে হতো পিঁপড়া।’ অপর একজন বলেছেন, ‘ড্রাগনেরা বিলুপ্ত হয়ে যায়নি, বরং তারা আকারে ছোট হয়ে গেছে।’
আরও পড়ুন: মনের যত্ন নিচ্ছেন তো?
ইউজেনিজুসের তোলা এই ছবি জনপ্রিয় ক্যামেরা কোম্পানি নিকন আয়োজিত ‘স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি’ প্রতিযোগিতা ২০২২-এ সম্মানজনক প্রদর্শনী হিসেবে রাখা হয় বলে ভারতীয় মিডিয়া এনডিটিভির খবর।
প্রতি বছর ওই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে ফটোগ্রাফাররা তাদের তোলা মাইক্রোস্কোপের নিচের অচেনা জগতের ছবি প্রদর্শনীতে তুলে ধরেন। সেই প্রদর্শনীতেই নজর কেড়েছে ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার ভয়ংকর চেহারার ওই ছবি।
]]>




