খেলা

পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

<![CDATA[

নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম সরকার (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দুলালপুর গড়বাড়ী আঞ্চলিক সড়কের দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, কামরুল ইসলাম সরকার সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দুলালপুর বাজার থেকে গড়বাড়ী বাজারে যাচ্ছিলেন। দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে আসলে গড়বাড়ী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির চালক কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: নরসিংদীতে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!