খেলা

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

<![CDATA[

পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে রাফসান মোল্লা (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

রাফসান মোল্লা ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান,  মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় রাফসান খালের ওপর সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়।

 

আরও পড়ুন: ঝালকাঠিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

পরে স্বজনরা খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।

 

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, সাঁকো দিয়ে মসজিদে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!