পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে ষড়যন্ত্র করছে বিএনপি
<![CDATA[
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা নির্বাচনে আসতে চায় না। এই দলটি বারবার পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে নানা রকমের ষড়যন্ত্র করছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় নিজ বাড়িতে দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অনুষ্ঠানে এলাকার চার হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
আরও পড়ুন: আ.লীগ সরকারের আমলেই বীর মুক্তিযোদ্ধারা বেশি সম্মান পাচ্ছেন: মায়া
সাবেক এ মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে আগামী ২০২৪ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশের গণতন্ত্রকামী সব দলই অংশ নেবে।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, ঢাকা দক্ষিণ মহানগরী আওয়ামী লীগের নেতা সাজেদুর রহমান দিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>




