বিনোদন

পেনাল্টি মিসের পর চুল ছিঁড়তে মন চাচ্ছিল মেসির

<![CDATA[

বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা দুই ম্যাচে জয় তুলে নাওয়াটা বেশ কঠিন ছিল মেসির দলের। তবে প্রথম ম্যাচে করা ভুল তাদের আরও শক্তিশালী করে তুলেছে বলে জানান মেসি।

একপেশে ম্যাচে পোল্যান্ডকে কোন রকম পাত্তা না দিয়ে ২-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৩৯ মিনিটে মেসির পেনাল্টি সেভ করে আর্জেন্টিনার শিবিরে ভয় জাগিয়ে দেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ সেষ্ণি। তবে তাতে ভয় না পেয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা। 

পোলিশদের বিপক্ষে জয়ের পর মেসি জানান, পেনাল্টি মিসের পর রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছিল তার। তার বলেন, ‘পেনাল্টিটা মিস করে আমার খুবই রাগ হচ্ছিল।’ তবে সে ভুল থেকে শিক্ষা লাভ করে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় মেসি দল।

আরও পড়ুন:  পাত্তাই পেল না পোলিশরা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে মেসিরা

দলের এমন পারফর্ম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমার ভুলের পর এই দলটা দারুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। কারণ আমরা জানতাম, প্রথম গোলটা পেলেই ম্যাচটা পুরোপুরি বদলে যাবে।’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ায় শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!