বিনোদন

পেয়ারা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

<![CDATA[

কুমিল্লার তিতাস উপজেলায় পেয়ারা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চাচা নজরুল ইসলাম (৫৬) একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত মো. মহিউদ্দিন (৩৬) একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।

নিহত নজরুলের স্ত্রীর রাসেদা বেগম জানান, স্বামী নজরুল ইসলাম প্রবাসী ছিলেন। দুই বছর আগে অসুস্থতার কারণে বিদেশ থেকে দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন: সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে না বলে গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ায় তিনি বকাঝকা করছিলেন। এ সময় মহিউদ্দিনের স্ত্রীর শাহিনা বেগম এসে জবাব দিলে বাগবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যায় নজরুল বাড়ি ফিরলে বাগবিতণ্ডা পরিণত হয় মারামারিতে। মারামারির এক পর্যায়ে অভিযুক্ত মহিউদ্দিনের স্ত্রী ও তার ছেলে সিয়াম এসে মারধর শুরু করেন নজরুলকে।

মারধরের এক পর্যায়ে নজরুল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারে সদস্যরা নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস সময় সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল করে মরদেহ থানায় রাখা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!