বাংলাদেশ

পোস্টার প্রকাশ, শিগগিরই আসছে ‘মায়ার জঞ্জাল’

<![CDATA[

‘মায়ার জঞ্জাল- ডেব্রি অব ডিজায়ার’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে এটি। নির্মাণ করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী।

বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে টিম। এরই মধ্যে প্রকাশ হয়েছে ফার্স্ট লুক। সম্প্রতি প্রকাশ হয়েছে ‘মায়ার জঞ্জাল‘ সিনেমার পোস্টার। ভিউস অ্যান্ড ভিশনস ও ফ্লিপবুক’র ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

প্রকাশিত পোস্টারে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, পরান বন্দোপাধ্যায়সহ আরও অনেককে দেখা গেছে। সিনেমাটির পোস্টার শেয়ার করে প্রযোজক জসীম আহমেদ তার ফেসবুকে লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর, সব মায়া কাটিয়ে চলে এলো আমাদের মায়ার জঞ্জাল-এর অফিসিয়াল পোস্টার! খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ট্রেলারও, তাই নজর রাখুন, সঙ্গে থাকুন!’

আরও পড়ুন: নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল সিনেমার মুক্তির তারিখ। প্রযোজক জসীম আহমেদ জানান, ঘটা করে মুক্তির তারিখ ঘোষণা করবেন তারা। দুই বাংলায় একসঙ্গে মুক্তির পরিকল্পনা। তাই একটু বুঝে শুনেই তারিখ ঘোষণা করা হবে।

‘মায়ার জঞ্জাল’ সিনেমার মাধ্যমে লম্বা সময় পর বড়পর্দায় আসছেন অপি করিম। সোমা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেকার স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি করে সোমা। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়াও আছেন বাংলাদেশের সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ‘পাঠান’র দাপটে শঙ্কায় ভারতীয় বাংলা সিনেমা

চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এরপর মস্কো, ইন্দোনেশিয়া, ইতালি, যুক্তরাজ্য, লন্ডন, ঢাকাসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। পাশাপাশি একাধিক পুরস্কারও ঘরে তুলেছে টিম।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!