প্রচরণায় আ.লীগের বাধা, স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
<![CDATA[
পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছি ইউপি নির্বাচনে প্রচারণায় বাধা ও বাসায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাড. এটিএম মোস্তাফিজুর রহমান। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, এসব অভিযোগ মনগড়া।
শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান জানান, নৌকা মার্কার প্রার্থী সাহিদুল ইসলাম সোহেল নিজে এবং তার সমর্থকরা প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে সমর্থকদের মারধর করে আসছেন। এছাড়া গত ২০ অক্টোবর নৌকার প্রার্থী ও সমর্থকরা আমার বাসায় সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন। আমাকে নির্বাচন থেকে সরে যেতেও বলা হয়েছে।
তিনি এ হামলার বিচার দাবি করে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।
আরও পড়ুন: জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার সভায় হামলার অভিযোগ
এ বিষয়ে আওয়ামী প্রার্থী সাহিদুল ইসলাম সোহেল বলেন, আমি ও আমার কর্মীরা নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ তার মনগড়া বক্তব্য।
আগামী ২ নভেম্বর ৩নং আমড়াগাছি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৯ হাজার ৯৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
]]>




