বিনোদন

প্রতিবাদ নয়, প্রতিঘাতের জন্য প্রস্তুতি নিন: রিজভী

<![CDATA[

বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রতি ফোঁটা রক্তের দায় সরকারকে নিতে হবে। প্রতিবাদ নয়, প্রতিঘাতের জন্য দলের সব নেতাকর্মীরা প্রস্তুতি নিন।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে স্বল্প বিরতিতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দীনের রামপুরের বাসায় ওঠেন রুহুল কবির রিজভী। সেখানে অবস্থানকালে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বুধবার (১২ অক্টোবর) মিরসরাইয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচারও দাবি করেন রিজভী। 

আর পড়ুন: গণতন্ত্রের দেশকে স্বৈরতন্ত্রে রূপান্তর করেছে আওয়ামী লীগ: রিজভী 

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন সারা দেশে ছড়িয়ে সরকারের পতন ঘটানো হবে। নিত্যপণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি। সরকারের কোনো বাধাই গণজোয়ার ঠেকাতে পারেনি। এ জোয়ারে ভেসে যাবে, পালানোর সুযোগ পাবে না।’ 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলের সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!