খেলা

প্রথম দিনেই নিষেধাজ্ঞা অমান্য, ৭ জেলের কারাদণ্ড

<![CDATA[

প্রথম দিনেই নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পায়রা ও বিষখালী নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

দণ্ডিত জেলেরা হলেন— বরগুনার বেতাগী উপজেলা দক্ষিণ কালিকাবাড়া এলাকার জেলে মো. ইউনুস (৩৫), একই এলাকার মো. পনু মিয়া (৪৫), মো. ইমরান (২০), তালতলী উপজেলার আগাপাড়া এলাকার জেলে মো. সুলাইমান (২০), একই এলাকার জেলে মো. দেলোয়ার (১৯), একই উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামের মোশাররফ (২৫), তেঁতুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর (৫০)।

আরও পড়ুন: মাছ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার শুরু

জেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হয় বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে। অভিযানে বিষখালী নদী থেকে তিনজন এবং পারা নারী এলাকা থেকে চারজন জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে পায়রা, বলেশ্বর এবং বিশখালী নদীতে অভিযান পরিচালনা করছি। নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো জেলেকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!