প্রথম রাউন্ড না খেলেও গলফ টুর্নামেন্ট জয়ের দাবি ট্রাম্পের
<![CDATA[
গলফ টুর্নামেন্টে প্রথম রাউন্ড না খেলেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, শনিবার (২১ জানুয়ারি) টুর্নামেন্টের রাউন্ড না খেলেও সোমবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিকযোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চ্যাম্পিয়নশিপ জেতার দাবি করেন তিনি।
ডেইলি মেইল জানায়, শনিবার ট্রাম্প টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই উপস্থিত ছিলেন না। এ সময় তিনি উত্তর ক্যারোলিনায় লিনেট হার্ডওয়ে নামের এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। পরে সোমবার ট্রুথ সোশ্যালে লেখেন, চ্যাম্পিয়নশিপ জিততে পারাটা একটি বড় সম্মানের বিষয়। তিনি আরও লিখেছেন, অনেক দুর্দান্ত গলফারে বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ডেইলি মেইল জানায়, অন্যান্য প্রতিযোগিরা রোববার গলফ কোর্সে যে অবাক হয়ে দেখেন, ট্রাম্প না খেলেও পাঁচ পয়েন্টের লিড দাবি করেছেন।
আরও পড়ুন: ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প
ট্রাম্প টুর্নামেন্ট সংগঠকদের বলেছিলেন, তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার দুই দিন আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক রাউন্ড খেলেছেন। চ্যাম্পিয়নশিপের জন্য বৃহস্পতিবারের স্কোরটি শনিবারে গণ্য হবে ধারনা করেছেন তিনি। ডেইলি মেইল জানায়, বৃহস্পতিবার খেলায় তিনি ৪০ পয়েন্ট পেয়েছিলেন।
এদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ঘোষণা করেছে, ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি আবার চালু করা হবে। দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের একাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছিল।
]]>




