প্রধানমন্ত্রীকে কে-টুর চূড়ার দুর্লভ ছবি উপহার দিলেন ওয়াসফিয়া
<![CDATA[
এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতরোহী ওয়াসফিয়া নাজনীন বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় আরোহণের পর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের দুর্লভ মুহুর্তের দুটি আলোকচিত্র উপহার দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সামাজিকমাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া এই দুর্লভ আলোকচিত্রটি শেয়ার করেন। ছবিটি সামাজিকমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘কে-টু’ জয় করা প্রথম বাংলাদেশি
৩৯ বছর বয়সী এই পর্বতারোহী গত ১৭ জুলাই রাতে কে-টুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত তিন পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা এই অভিযানের নেতৃত্ব দেন।
এর আগে ২০১২ সালের ২৬ মে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।
]]>




