বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল, স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

<![CDATA[

কক্সবাজারে বিকেলে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জনসভাস্থলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জনসভাস্থলে যেতে দেখা যায়।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখর রয়েছে কক্সবাজারের রাজপথ।

এদিকে ভোর থেকে কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড়, প্রধান সড়কের পালের দোকানের পশ্চিমে কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে মেরিন ড্রাইভের সাধারণ যান চলাচল।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে সভাস্থলে জনস্রোত দেখা যাবে। স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূলগেটে নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি পরেছেন।

চকরিয়া উপজেলা থেকে আসা আওয়ামী লীগ নেতা মঞ্জুর বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি দেখব। যেদিন থেকে প্রধানমন্ত্রী কক্সবাজার আসবে শুনেছি সেদিন থেকে আজকের দিনের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন: কক্সবাজারে বিকেলে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি অনুষ্ঠানস্থলকে ঘিরে কক্সবাজার জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করেছে। পুলিশের সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা; সঙ্গে রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। এই দুটি অনুষ্ঠানস্থল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর চার হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌঁছান। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীস্থ বঙ্গোপসাগরের মোহনায় যান। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর আসবেন কক্সবাজার সমুদ্রসৈকতের নিকটবর্তী লাবণী পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!