বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী

<![CDATA[

পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে শিবপুর মজুমদার বাড়ি বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এ বছর দর্শনার্থী বেড়েছে দূর দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

খাদ‍্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ‍্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে আমি প্রথমে মসজিদ ও পরে মন্দির নির্মাণ করেছি। যাতে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : মহানবমী: বিহিতপূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর সপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এ দেশে ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িক। মাত্র ১ শতাংশ মানুষ সাম্প্রদায়িক যারা মাঝে মাঝে ঝামেলা করে। এ কারণে অসাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে এটা আমি মনে করি না।

শিবপুর মজুদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!