প্রধান অভিযুক্তকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
<![CDATA[
নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জামিউল আলীম জীবন হত্যার প্রধান অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গ্রেফতারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি বাশিউর রহমান খান এহিয়া চৌধুরী।
শনিবার (১ অক্টোবর) সকালে কানাইখালী পুরাতন বাসট্যান্ডে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একাংশের মানববন্ধনে এই আলটিমেটাম দেন তিনি।
২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে জেলা যুবলীগের পক্ষ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন যুবলীগের এই নেতা।
আরও পড়ুন: নোয়াখালীতে ‘আইনের লোক’ পরিচয়ে লুটপাট!
মানববন্ধন চলাকালে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি এই হত্যা মামলা দ্রুত বিচার আইনে সম্পূর্ণ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক দিলীপ দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, জেলা যুবলীগের সভাপতি বাশিউর রহমান খান এহিয়া চৌধুরী, নিহত জীবনের স্ত্রী শাহনাজ পারভিন রুপা প্রমুখ।
আরও পড়ুন: ২১ মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মগোপনে থাকা টিপু সুলতান গ্রেফতার
গত ১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলার আমতলি বাজারে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন ও তার পিতা ফরহাদ হোসেনকে পিটিয়ে জখম করেন চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার সহযোগীরা। ২৩ সেপ্টেম্বর আহত জীবন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ আসাদের ছোট ভাই আলীম আল রাজি শাহকে গ্রেফতার করলেও অপর ২ অভিযুক্ত পলাতক।
]]>




