বিনোদন

প্রশংসা কুড়াচ্ছে ডিপজল-মিশার ওয়েব সিরিজ

<![CDATA[

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় হাজির ঢাকাই সিনেমার দুই দাপুটে খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। গেল সপ্তাহে দেশীয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ডিপজল ও মিশা অভিনীত ওয়েব সিরিজ ‘কাবাডি’। মুক্তির পরপরই সিরিজটি নিয়ে চলছে দারুণ আলোচনা, প্রশংসা কুড়াচ্ছে দর্শকের।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই সিরিজটির প্রশংসা ভাসছে। দর্শকরা বলছে, দেশে এর আগে এমন ধরনের ডার্ক কমেডি হয়নি। এটি রুবায়েত মাহমুদের প্রথম ওয়েক সিরিজ। অনেকে বলছেন পরিচালক দক্ষতার সাথেই সুন্দরভাবে কাজটি শেষ করেছেন। শুধু সাধারণ দর্শকই নয়, সিরিজটির প্রশংসা করেছেন অনেক নির্মাতা-শিল্পীও। ফেসবুকে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

আরও পড়ুন: স্বামী ছেলেকে নিয়ে আবারও পোস্ট পরীমণির

রুবায়েত মাহমুদ গণমাধ্যমকে জানান  অনেক ভালো সাড়া পাচ্ছেন। তবে নেগেটিভ মন্তব্য একটাও পাননি, যা পাচ্ছেন সব পজেটিভ। সবাই জানাচ্ছেন, কাজটি তাদের ভালো লেগেছে। এরকম ডার্ক কমেডি আগে হয়নি।

দর্শকদের ফিডব্যাক অনুযায়ী দেখা গেছে, সিরিজটিতে অনবদ্য অভিনয় করেছেন সাঈদ জামান শাওন। তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে বেশ। সেইসাথে শরাফ আহমেদ জীবন, সাদিয়া আয়মান ও সাফিন আহমেদকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

আরও পড়ুন: প্রকাশ পেয়েছে ‘মায়ার জঞ্জাল’ ছবির ফার্স্ট লুক

কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহি প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!