প্রশিক্ষণকালে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ তালেবান
<![CDATA[
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রশিক্ষণকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারেজমি বলেন, ‘ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রশিক্ষণকালে প্রযুক্তিগত সমস্যার কারণে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন প্রশিক্ষণার্তী নিহত ও পাঁচজন আহত হয়েছে।
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে গত বছরের মে মাসে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন বাহিনী। এর কয়েক মাস পর (১৫ আগস্ট) কাবুল দখল নেয় তালেবান যোদ্ধারা। সে সময় কাবুল বিমানবন্দরে ৭০টিরও বেশি বিমান-হেলিকপ্টার, কয়েক ডজন সাঁজোয়া যান ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে যায় তারা।
আরও পড়ুন: কারাগারে পাঠালে আরও বিপজ্জনক হয়ে উঠব: ইমরান খান
মার্কিন বাহিনীর ফেলে যাওয়া সেসব বিমান-হেলিকপ্টার মেরামত করে ওড়ানোর চেষ্টা করছে তালেবান। প্রায় এক বছর পর গত মাসেই রাজধানী কাবুলে বিমানের গর্জন শোনা যায়। গত ১৮ আগস্ট কয়েকটি সামরিক বিমান রাজধানীর আকাশে খুব নিচু দিয়ে উড়ে বেড়ায়। ওইদিন মূলত মেরামত করা বিমান পরীক্ষা করে তালেবান বিমান সেনারা।
ওইদিন একটি হেলিকপ্টার, একটি বিমান ও কয়েকটি যুদ্ধবিমান কাবুলের আকাশে উড্ডয়ন করে। এর মধ্যে অন্তত একটি রাশিয়ার তৈরি এমআই-২৪ অ্যাটাক হেলিকপ্টার ও দুটি আমেরিকার তৈরি বিমান ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারেজমি বলেন, তালেবানরা সম্প্রতি কিছু হেলিকপ্টার মেরামত করেছে এবং পরীক্ষামূলকভাবে উড্ডয়ন পরিচালনা করছে। তালেবান কর্মকর্তা বলেন, আফগান ন্যাশনাল আর্মির প্রাক্তন পাইলট, মেকানিক এবং অন্যান্য বিশেষজ্ঞদের তাদের নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের বন্যাকবলিতদের পাশে জাতিসংঘ মহাসচিব
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের একটি ইঞ্জিনিয়ারিং দল সম্প্রতি ৩৫টি ট্যাঙ্ক, ১৫টি হুমভি সাঁজোয়া যান এবং ২০টি মার্কিন তৈরি নাভিস্টার ৭ হাজার সামরিক যান মেরামত করেছে।
]]>




