প্রশ্নফাঁস: বিমানের আরও ১ কর্মকর্তা প্রত্যাহার
<![CDATA[
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটির আরও এক কর্মকর্তাকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
গত রোববার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রত্যাহার আদেশ জারি করে।
প্রত্যাহারকৃত কর্মকর্তা হলেন- প্রশ্নপত্র তৈরি কমিটির অন্যতম সদস্য মেজর তাইজ ইবনে আনোয়ার। তিনি বিমানের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক এবং নিরাপত্তা বিভাগের উপমহাব্যবস্থাপক ছিলেন।
এর আগে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে জাহিদ হোসেনকে অপসারণ করা হয়।
আরও পড়ুন : প্রশ্নফাঁস: বিমানের সেই ৫ কর্মী বরখাস্ত
প্রসঙ্গত, জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর) বেলা তিনটা থেকে বিমানের জুনিয়র অপারেটর জিএসই, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, জুনিয়র এয়ারকন মেকানিকসহ ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল। কেন্দ্র ছিল রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
কিন্তু বেলা দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। এরপর বেলা দুইটার দিকে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমানের ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।
]]>




