প্রাণে বাঁচলেন মোহামেডানের ফুটবলাররা
<![CDATA[
সড়ক দুর্ঘটনা। যেন এক করালগ্রাসী দুর্ভাগ্যের নাম। এই দুর্ঘটনার শিকার হয়ে প্রতিনিয়ত সড়কপথে ঝরে পড়ছে কত তাজা প্রাণ। আবার অনেকে প্রাণে বেঁচে থাকলেও অঙ্গহানি থেকে রেহাই পান না। তেমনই এক দুর্ঘটনার সাক্ষী হয়েছেন মোহামেডান ক্লাবের ফুটবলাররা। তবে এ যাত্রায় প্রাণে রক্ষা মিলেছে সবার।
সোমবার (৩০ জানুয়ারি) ফেডারেশন কাপের ম্যাচ খেলার জন্য টিম বাসে চড়ে ঢাকা থেকে গোপালগঞ্জ রওনা দেন মোহামেডানের ফুটবলাররা। যাত্রাপথে বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়। তবে কোনো দুর্ঘটনা ছাড়াই রক্ষা পান খেলোয়াড়রা।
আরও পড়ুন: ভেঙে পড়েননি বোল্ট
দুর্ঘটনার পরে দলটির কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘পদ্মা সেতু পার হয়ে খেলোয়াড়দের বহনকারী বাস যখন ভাঙা অতিক্রম করছিল, সে সময়ে সামনের চাকা বিস্ফোরিত হয়। তাতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। সবা্ই সুস্থ রয়েছেন। পরে চাকা পরিবর্তন করে বাস গোপালগঞ্জে পৌঁছায়।’
ফেডারেশন কাপের ম্যাচ খেলার জন্য এরইমধ্যে গোপালগঞ্জে অবস্থান করছে প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার (৩১ জানুয়ারি) খেলাটি গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
]]>



