বাংলাদেশ

‘প্রেমের ফাঁদে ধর্ষণ’ মামলায় প্রেমিকের যাবজ্জীবন

<![CDATA[

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ কামরুল ইসলাম ফরহাদ (৩০)। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার একটি গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে একই এলাকার এক তরুণীর তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৬ সালের ২২ আগস্ট সন্ধ্যায় কামরুল ওই তরুণীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মুঠোফোনে কল করে ছাগলনাইয়া উপজেলা সদরে ডেকে আনেন। পরে তরুণীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে উপজেলার দক্ষিণ যশপুর এলাকার নূর আলম ভূঞা নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যান।

বিয়ের কথা বলে সেখানে ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেন কামরুল। সারা রাত তরুণীকে ওই ছাদের ওপরই রাখেন। পরের দিন সকালে একই অটোরিকশায় তরুণীকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে আসেন কামরুল। এর পর থেকে তরুণী বিয়ের জন্য চাপ দিলে কামরুল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রী, ছাত্রসমাজের সম্পাদক গ্রেফতার

এ ঘটনায় একই বছরের ২৩ আগস্ট সন্ধ্যায় কামরুল ইসলামকে আসামি করে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী। ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মুর্শিদ সরকার মামলাটি তদন্ত শেষে কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। শুনানি ও ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!