বিনোদন

প্রোটিয়াদের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন শচীন

<![CDATA[

দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। রোববার (৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ১৫৯ রানের টার্গেট দেয় ডাচরা। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল প্রোটিয়ারা। ডাচদের কাছে এমন আত্মসমর্পণে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ট্রল করলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) ইভেন্টে প্রোটিয়াদের যে চোকারস বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হলো। বড় টুর্নামেন্টে ভালো শুরুর পর তাদের ছিটকে যাওয়া নতুন কিছু নয়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট তারা যেভাবে হারাল, তা কল্পনারও বাইরে। টুর্নামেন্টে দারুণ সূচনা ছিল তাদের।

বাংলাদেশ ও ভারতকে হারানোর পর জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর তারা হেরে গেল পাকিস্তানের কাছে। তারপরও সেমিফাইনালে ওঠার সবচেয়ে বড় প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছিল আফ্রিকান দলটি। কিন্তু শেষ ম্যাচে তাদের স্বপ্ন ভেঙে দিল ডাচরা।

এদিন অ্যাডিলেইডে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। স্টিফেন মাইবার্গ ৩৭ আর ম্যাক্স ও’ডোড ২৯ করে উদ্বোধনী জুটিতে ৫৮ রান তুলে চমৎকার শুরু এনে দেন। এরপর টম কুপারের ১৯ বলে ৩৫, আর কলিন অ্যাকারম্যানের ২৬ বলে ৪১ রানের ক্যামিওতে ভালো সংগ্রহ পায় প্রোটিয়ারা।

আরও পড়ুন: সাকিবের বিতর্কিত আউটে চটেছেন মাশরাফী

নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ডাচরা। ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বেশি দূর যেতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা। মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মারকাম, মিলার, ক্লাসেন কেউই গড়তে পারেনি ইনিংস। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কেউ পেরোতে পারেনি ২৫- এর ঘর। তাতেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার হার।

এই হারের পর শচীন টুইটারে লেখেন, ‘বন্ধুর সঙ্গে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তাকে বলেছিলাম যে আমরা ডাচ যাব। সেই প্রস্তাবে প্রায় তার দম বন্ধ হয়ে গিয়েছিল।’ শচীন খুব কমই ট্রল করেন। তবে তার টুইট দেখায়, তার রসবোধ কতটা দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও সেমিফাইনালের টিকিট কেটে ফেলল ভারত।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সেমিফাইনালে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ডস ম্যাচের পর শচীনের সাবেক ওপেনিং পার্টনার এবং কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগও একটি টুইট শেয়ার করেছেন। শেহবাগ তার টুইট বার্তায় লিখেন, ‘এটা কী অসাধারণ বিশ্বকাপ হচ্ছে। টুইস্ট এবং টার্নে পূর্ণ। দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিয়েছে নেদারল্যান্ডস। খুব মজা পাচ্ছি।’

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!