প্লাটফর্মের কার্নিশে ঘর্ষণে আটকে গেল ট্রেন, অতঃপর…
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরবে প্লাটফর্মের কার্নিশে ঢাকাগামী স্পেশাল বিজি (ব্রডগেজ) ট্রেনের পাদানির ঘর্ষণে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন সহস্রাধিক যাত্রী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজি (ব্রডগ্যাজ) ট্রেনের নতুন ইঞ্জিনসহ ছয়টি কোচ নিয়ে একটি স্পেশাল ট্রেন সাড়ে ১২টার দিকে ভৈরব স্টেশনে ঢোকে। এ সময় ওই পাচঁটি কোচের নয়টি পাদানি প্লাটফর্মের কার্নিশের সঙ্গে ঘর্ষণ লাগলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ২নং প্লাটফর্মের দিয়ে ট্রেন পাস করতে গিয়েও বিপত্তি দেখা দেয়। রেললাইন ২ ইঞ্চি সরিয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় ট্রেনটি চলাচলের জন্য লাইন উপযোগী করা হয়। এরপর ঢাকার পথে ছেড়ে যায় ট্রেনটি।
আরও পড়ুন: ময়মনসিংহে বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ট্রেনের চালক মো. লুৎফর রহমান বলেন, ট্রেনটির যন্ত্রাংশ সম্পূর্ণ নতুন ও বিদেশি। প্লাটফর্মে ঢোকার সময় কার্নিশে টেনটির পাদানির ঘর্ষণ লাগে। যান্ত্রিক ত্রুটি অথবা প্লাটফর্মের কারণে ট্রেনের কিছুটা সমস্যা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
সহকারী স্টেশন মাস্টার মো. পাপ্পু মিয়া বলেন, ট্রেনটির কোচগুলো ছিল ওভারসাইজের। স্টেশন পার হতে গিয়ে প্লাটফর্মের কার্নিশের সঙ্গে ঘর্ষণের সৃষ্টি হয়। ট্রেনটি তালশহর স্টেশন থেকে ছেড়ে এসেছে দুপুর ১২টা ১০ মিনিটে। ভৈরব স্টেশনে পৌঁছায় দুপুর ১২টা ৩৫ মিনিটে।
]]>




