খেলা

ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার সুমন রঞ্জন সরকার

<![CDATA[

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি জেলার সদর সার্কেল হিসেবে কর্মরত রয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুমন রঞ্জন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্লুলেস হত্যা, চুরির মামলা উদঘাটন ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!