খেলা

ফরিদপুরে আলাদা স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

<![CDATA[

ফরিদপুরের সালথা উপজেলায় আলাদা দুটি স্থান থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রী জেবা আক্তার (২১) ও একইদিন বিকেলে উপজেলার জয়ঝাপ গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন হারুন শেখ (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেবা আক্তার (২১) নামে দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন: মা-বাবার ওপর রাগ করে নিখোঁজ, ধানক্ষেতে মিলল মরদেহ

নিহত জেবার বাবার বাড়ির লোকজনের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে তার সদুত্তর দিতে পারেনি কেউ।

অন্যদিকে, একইদিন বিকেলে একই উপজেলার জয়ঝাপ গ্রামের একটি পরিত্যক্ত বসতভিটার একটি ছাপড়া ঘর থেকে হারুন শেখ নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: কপোতাক্ষ নদের পাড়ে বৃদ্ধের মরদেহ

পুলিশ জানায়, রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে হারুন শেখকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় পরিত্যক্ত একটি বসতভিটার ছাপড়া ঘরে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় হারুন শেখের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। তিনি তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা যায়।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আলাদা দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!