বিনোদন

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

<![CDATA[

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে মাদক সিমকার্ডসহ দুইটি মোবাইল এবং নগদ ৯ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা থানার গুজার এলাকার মৃনাল পালের ছেলে মিটন পাল (৪৬) ও একই জেলার চন্দমাইশ থানার হারলা এলাকার শামসুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (৩৯)।

এর আগে রোববার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কোমরপুর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন: বরগুনায় ইয়াবাসহ গ্রেফতার ১

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, ফরিদপুর শহরের কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫৩০ পিস ইয়াবা ও সিমকার্ডসহ দুজনকে আটক করে র‌্যাব। এ সময় দুটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!