খেলা

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

<![CDATA[

ফরিদপুরের মধুখালীতে গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় মো. হাসিবুল মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী নামক এলাকার মো. রশিদ মোল্লার ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন পরিবহনের একটি বাস মধুখালী থেকে বাড়ি ফিরতে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন।

আরও পড়ুন: মাইক্রোর ধাক্কায় ফুটপাতে মোটরসাইকেল, যুবক নিহত

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!