বিনোদন

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

<![CDATA[

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলমান ঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৮ ডিসেম্বর) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানত ক্যাথলিক জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনের উৎসবকে ম্লান করে দিয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা হালনাগাদ করে জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে কমপক্ষে ১৩ জনের  মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই পানিতে ডুবে প্রাণ হারায়। এ ঘটনায় ৯ জন আহতসহ ২৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ভয়াবহ বন্যায় নিহত ১৩, নিখোঁজ ২৩

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নিম্নচাপের কারণে বুধ ও বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যাকবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ভয়াবহ বন্যা, সরানো হলো ৪৬ হাজার মানুষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর নামের তালিকায় ওপরেই রয়েছে ফিলিপাইন এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলোও আরও শক্তিশালী হয়ে উঠছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!