খেলা

ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

<![CDATA[

চলচ্চিত্র শুধুই বিনোদন মাধ্যম নয়, সমাজের দৃষ্টিভঙ্গি বদলায় চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্র শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে গবেষণা আমাদের দেশে বিকশিত হয়েছে গত কয়েক বছর থেকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২০০৮ সাল থেকে চলচ্চিত্র সাংস্কৃতি ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিবছর বিভিন্ন বিষয় নিয়ে ফেলোশিপ প্রদান করে আসছে।

এ উপলক্ষে সোমবার (১২ সেপ্টেম্বর) ‘চলচ্চিত্রবিষয়ক গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইম রানা, প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্র ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ, আলোচক ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাতা ও গবেষক কাওসার চৌধুরী।

আরও পড়ুন: বিভেদহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন ড. আসমা চৌধুরী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এ ছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্বাচিত গবেষকরা।

আরও পড়ুন: আবৃত্তি সমন্বয় পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা

এ ছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন, চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত, সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব, ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র, স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্মবোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ, হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ, চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান, বাংলাদেশের মুক্তি সংগ্রামে চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা ও নাসির উদ্দিন ইউসুফের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা শিরোনামে ১০টি গবেষণা কর্মের ফেলোদের নিয়ে ‘চলচ্চিত্রবিষয়ক গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!