ফুটবলকে বিদায় বলে দিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
<![CDATA[
ফুটবলের বুটজোড়া তুলে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোয়াও মিরান্ডা। সাবেক অ্যাতলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার টুইটারে এক পোস্টের মাধ্যমে ফুটবল থেকে নিজের অবসরের কথা জানান।
অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোতে খেলেছেন মিরান্ডা। ২০১৯-২০ মৌসুমে চাইনিজ ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দেন তিনি। সেখানে এক মৌসুম কাটিয়ে ২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে ফেরেন তিনি। সেখানে এক মৌসুম খেলেই অবসরের সিদ্ধান্ত নেন মিরান্ডা।
নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন মিরান্ডা। সেখানে তিনি লিখেছেন, ‘মুহূর্তটি এসে গেছে। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ, ফুটবল!’
আরও পড়ুন: চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন রোনালদো
জাতীয় দলের হয়ে মিরান্ডার অভিষেক ২০০৯ সালে। ব্রাজিলের জার্সিতে ৫৮টি ম্যাচ খেলেছেন তিনি। এই সেন্টার-ব্যাক ব্রাজিলের হয়ে ২০০৯ কনফেডারেশন্স কাপ ও ২০১৯ সালে কোপা আমেরিকা জয় করেছেন।
ক্লাব ক্যারিয়ারেও বেশকিছু শিরোপা জিতেছেন মিরান্ডা। অ্যাতলেটিকো মাদ্রিদে থাকাকালীন একবার লিগ শিরোপা জিতেছেন তিনি। এ ছাড়াও উয়েফা একবার করে ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রে শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
]]>




