Feni (ফেনী)ফেনী

ফেনীতে আহত নেতাদের আর্থিক অনুদান দিল বিএনপি

ফেনী | তারিখঃ October 19th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 67 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে হামলায় আহত দলীয় নেতাকর্মীদের অর্থিক অনুদান দিয়েছে ফেনী জেলা বিএনপি। বুধবার (১৮ অক্টোবর) সকালে ফেনী শহরের তাকিয়া রোডস্থ সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নগদ অনুদানগুলো দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলা উদ্দিন গঠন, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল প্রমুখ।

জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মাঝে অনুদান বিতরণের জন্য ৫৩ জনের নাম জেলা বিএনপির পক্ষ থেকে চুড়ান্ত করা হয়েছে। তন্মধ্যে প্রথম ধাপে বুধবার সকালে ২২ জনের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!