Feni (ফেনী)ফেনী
ফেনীতে ইটভাটা প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা
ফেনী | তারিখঃ December 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 159 বার
সদর প্রতিনিধি->>
ফসলি জমির উর্বর মাটি কাটার অপরাধে জেলা সদরে মধুপুর ব্রিকস নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরতলীর বালিগাঁও ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ধর্মপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মধুপুর ব্রিকসকে এ জরিমানা ও আদায় করা হয়েছে। এসময় ভবিষ্যতে অবৈধভাবে মাটি উত্তোলন করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয় ফেনী মডেল থানা পুলিশের একটি দল।




