Feni (ফেনী)ফেনী
ফেনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার – prothom-feni.com
ফেনী | তারিখঃ October 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 198 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে ইয়াবাসহ শাহারুল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ শাহারুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহারুল কুমিল্লা জেলার মুরাদনগর থানার উত্তর পেন্নই গ্রামের ভূইয়া বাড়ির জুলফু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাস জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭৫ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামরা দায়ের করে আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




