Feni (ফেনী)ফেনী

ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেনী | তারিখঃ October 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 227 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে ২ হাজার পিস ইয়াবাসহ মো, শহীদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১০ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেছে।

আটককৃত শহীদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। তার বাবা খালেদ হোসেনসহ স্বপরিবারে তারা বাংলাদেশে শরনার্থী হিসেবে রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এসময় শহীদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ হতে ১০টি প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান শরীফ জানান, লালপোল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ডিএনসির এসআই গোপাল কৃষ্ণ দাশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!