বিনোদন

ফেনীতে কমেছে মাছের সরবরাহ

<![CDATA[

ফেনী শহরের পৌর মৎস্য আড়তে কমেছে মাছের সরবরাহ। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম থেকেও যোগান কমেছে সামুদ্রিক মাছের। এতে দাম চড়া হওয়ায় শুধু ক্রেতা নয়, বিক্রেতারাও নাখোশ।

কাকডাকা ভোর থেকেই জমজমাট ফেনী বাজারের মৎস্য আড়ত। প্রতিদিন মণকে মণ মাছ নিয়ে আড়তে আসেন জেলেরা। তবে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে আড়তে কমেছে মাছের সরবরাহ। ফলে দামও অনেকটা চড়া।

বিক্রেতারা বলছেন, মাছের অনেক দাম। আর যে দামে মাছ বাজার থেকে ক্রয় করি, সেই দামে গ্রামে বিক্রি করা যায় না। রুই মাছ আগে ২০০ টাকা বা ১৮০ টাকায় কিনতে পারতাম। কিন্তু এখন সেই মাছ কিনতে হচ্ছে সাড়ে ৩০০ টাকার মতো হয়ে গেছে। সেই হিসেবে সব মাছের দামেই বেড়েছে। গত কয়েক দিন ধরেই মাছের এ বাড়তি দাম।  

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ আড়তে আসা পাইকারদের ব্যবসায়ীক নিরাপত্তার পাশাপাশি মাছের গুণগত মান ঠিক রাখতে কমিটির রয়েছে কঠোর নজরদারি।

আরও পড়ুন: ডিমের বাজার আবারও অস্থির

ফেনী মৎস্য আড়ত ব্যবসায়ী উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন, ভেজালমুক্ত মাছের জন্য আমরা সব সময় সচেতন আছি। ভেজালযুক্ত মাছ আসলে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে জানাই।

ফেনীতে পাইকারি মাছের এই বাজারের ৪৫টি আড়তের প্রতিটিতে গড়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মাছ বেচাকেনা হয়। আর এই আড়তকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কমপক্ষে দেড় হাজার মানুষের। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!