Feni (ফেনী)ফেনী

ফেনীতে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মতবিনিমিয় সভা

ফেনী | তারিখঃ October 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 140 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ধানপট্টীর একটি রেস্ট্ররেন্টে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা কমিটির আহ্বায়ক জোবায়েরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুনতাসির মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. ইমাম উদ্দিন।

শ্রমিক অধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুব অধিকার পরিষদের নেতা আমির হোসেন, শ্রমিক অধিকার পরিষদের নেতা আজাদ, ইসমাইল, শাহীন ও ছাত্র অধিকার পরিষদ জেলা কমিটির সোহাগ প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির জেলা সভাপতি আনোয়ার হোসেন, জনতার অধিকার পার্টি ফেনী জেলা কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের নেতা সাইফ ফরহাদী ও তুহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন- আগামীতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীন কোনো নির্বাচন হবে না। মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের অর্থ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করেছে। এই কারণে যে কোনো সময়ে দেশে দূর্ভিক্ষ দেখা দিতে পারে। আজ দেশের স্বাধীনতাও হুমকির মুখে। তাই দেশে স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায়, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!