বাংলাদেশ

ফেনীতে গণহত্যার প্রামাণ্যচিত্র ‘চেম্বার অব দ্য বিস্ট’ প্রদর্শিত

<![CDATA[

ফেনীতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধের গণহত্যাবিষয়ক প্রামাণ্যচিত্র চেম্বার অব দ্য বিস্ট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করে স্থানীয় গণমাধ্যম ‘দৈনিক ফেনী’। এ সময় ফেনীর খেতাবপ্রাপ্ত ৩১ মুক্তিযোদ্ধাকে নিয়ে রচিত ‘অবিনাশী ৩১’ নামের বিশেষ ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করা হয়।

দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী সরকারি কলেজ ক্যাম্পাস ছিল পাক হানাদার বাহিনীর ক্যাম্প। এই ক্যাম্পে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ধরে এনে অত্যাচার করত পাকবাহিনী। চালানো হতো গণহত্যা। সে গণহত্যাকে প্রতিপাদ্য করেই এ প্রামাণ্যচিত্র। এখানে গণহত্যার বিভীষিকাময় চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।’

আরও পড়ুন: বিজয়ের মাস /ফেনী মুক্ত দিবস ৬ ডিসেম্বর

রিজভী আরও বলেন, ‘ফেনীর রয়েছে ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আমাদের এই সূর্যসন্তানদের নিয়ে বিশেষ কোনো কাজ ছিল না। সেই বোধ থেকে আমরা এই ম্যাগাজিনের উদ্যোগ গ্রহণ করেছি। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেকের ছবি ছিল না। আমরা তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে তাদের চেহারার সঙ্গে মিলিয়ে সবার ছবি প্রকাশ করার চেষ্টা করেছি।’

দৈনিক ফেনী পত্রিকার ক্রীড়া সম্পাদক ও তরুণ সংগঠক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় প্রামাণ্যচিত্র প্রদর্শন উত্তর আলোচনাসভায় বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান।

আরও পড়ুন: আ.লীগ সরকারের আমলেই বীর মুক্তিযোদ্ধারা বেশি সম্মান পাচ্ছেন: মায়া

এ ছাড়া উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন, আবদুল মোতালেব প্রমুখ। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!