Feni (ফেনী)ফুলগাজী

ফেনীতে গোয়েন্দা পুলিশের নতুন ওসি মো. সাইফুল ইসলাম ভূইয়া’র দায়িত্ব গ্রহণ

শহর প্রতিনিধি -

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন ওসি মো. সাইফুল ইসলাম ভূইয়া দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি সদ্য বিদায়ী ওসি এ এন এম নুরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

জেলা গোয়েন্দা পুলিশের নবাগত ওসি মো. সাইফুল ইসলাম জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ছিলেন। অপরদিকে ডিবি পুলিশের সদ্য বিদায়ী ওসি এ এন এম নুরুজ্জামান ফুলগাজী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের নবাগত ওসি মো. সাইফুল ইসলাম ইতোপূর্বে ফুলগাজী থানায় পরিদর্শক (তদন্ত), ফেনী মডেল থানা সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের নবাগত ওসি মো. সাইফুল ইসলাম দায়িত্ব পালনকালে তিনি সকলেল সহযোগীতা কামনা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!